• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মানিকছড়িতে হামলাকারীদের গ্রেফতার ও আটক দুই গ্রামবাসীর মুক্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2015   Sunday

খাগাছড়ির মানিকছড়ি উপজেলার চোক্যাবিল গ্রামে পাহাড়িদের উপর হামলাকারীদের গ্রেফতার, আটক দুই নিরীহ গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

মানিকছড়ি-রামগড় ভূমি রক্ষা ছাত্র-যুব-নারী কমিটির সদস্য উষাঅং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,মানিকছড়ি-রামগড় ভূমি রক্ষা ছাত্র-যুব-নারী কমিটির ব্যানারে মানিকছড়ি উপজেলার গবমারা এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সুইনুমং মাষ্টার, কলেজ ছাত্র উষাঅং মারমা ও স্কুল ছাত্রী উক্রাসিং মারমা প্রমুখ। সমাবেশে চার শতাধিক ছাত্র-যুবক-নারী ও এলাকার লোকজন অংশ নেন।

বক্তারা  অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে সেটলার বাঙালিরা মনাদং পাড়া, বকরি পাড়া ও হাফছড়ি এলাকায় পাহাড়িদের জায়গা-জমি বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের প্রতিরোধের মুখে সেটলারদের ষড়যন্ত্র, নীলনক্সা ভেস্তে গেলে তারা আবার নতুন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। তারই অংশ হিসেবে মানিকছড়ির লাপাইদং পাড়ায় গত ২ সেপ্টেম্বর রাতে পরিকল্পিতভাবে আবদুল মতিন নামে এক বাঙালিকে হত্যা করে উল্টো পাহাড়িদের উপর দোষ চাপানো হয়। এর মাধ্যমে সাম্প্রদায়িক হামলা চালিয়ে পাহাড়িদের নিজ বসতভিটা ও জায়গা-জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। আব্দুল মতিন হত্যার ঘটানা সাজানো নাটক ছাড়া আর কিছু নয় বলে বক্তারা দাবী করেন।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আব্দুল মতিনের হত্যার ঘটনাকে পুঁজি করে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গত ৪ সেপ্টেম্বর জিয়ানগর গুচ্ছগ্রামের মো: মোজাম্মেলের নেতৃত্বে ৪০থেকে ৫০ জনের একদল সেটলার চোক্যাবিল গ্রামে পাহাড়িদের উপর হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। এর আগে ৩ সেপ্টেম্বর লাপাইদং পাড়ার বাসিন্দা রিপ্রুচাই মারমা ও উষামং মারমাকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করে মিথ্যা হত্যা মামলা দিয়ে  তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার, আটক নিরীহ গ্রামবাসী রিপ্রুচাই মারমা ও ঊষামং মারমাকে নিঃশর্ত মুক্তি, সেটলারদের দিয়ে পাহাড়িদের জায়গা-জমি বেদখল বন্ধসহ  বিভিন্ন দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ