• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্থগিতের দাবিতে কাউখালীতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2015   Sunday

রাঙামাটি মেডিকেল কলেজ, ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত করারসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে রোববার রাঙামাটির কাউখালীতে  বিক্ষোভ-মিছিল করেছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

কাউখালী কেজি স্কুলের সামনে আয়োজিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সমর্থিত পিসিপির কাউখালী শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির  উপজেলা শাখার সভাপতি কংচাই মারমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পিসিপির জেলা শাখার সাধারন সম্পাদক  অনিল চাকমা, কাউখালী উপজেলা সমন্বয়ক রাহেল তঞ্চঙ্গ্যা, যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপম মারমা, হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রসকিট চাকমা প্রমূখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল কচুখালী খেলোয়াড় সমিতির সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরে প্রবেশের চেষ্টা করলে কাউখালী থানার সামনে পুলিশ তাদের আটকে দেয়। এসময় পুলিশের সাথে পিসিপি নেতা-কর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এসময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশি বাঁধায় মিছিল সামনে এগোতে না পারলেও পরে তারা কাউখালী কেজি স্কুলের সামনে রাস্তায় সমাবেশ করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ কার্যক্রম স্থগিত  এছাড়াও পার্বত্য চট্টগ্রামে অব্যাহত অপারেশন উত্তরণ, ভূমি বেদখল, নিপীড়ন-নির্যাতন ধরপাকড় বন্ধ করা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরেয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ