• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মামুন ও সম্পাদক রনেল পুনরায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2015   Saturday

শুক্রবার রাঙামাটি সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারন সম্পাদক রনেল চাকমা ও সাংগঠনিক সম্পাদক পদে জসীম নির্বাচিত হয়েছেন।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত সদর  উপজেলা বিএনপি কাউন্সিল  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির  কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক  ও  জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন  দেওয়ান। সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি হাজী জহির অহমেদ সওদাগর, সুজিত  দেওয়ান জাপান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, দীপন তালুকদার প্রমুখ।

 কাউন্সিলে সভাপতি পদে এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারন সম্পাদক রনেল  চাকমা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। তবে সাংগঠনিক সম্পাদক  পদে তীব্র প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন জসীম উদ্দীন। 

প্রধান অতিথির বক্তব্যে দীপেন  দেওয়ান  অভিযোগ করে বলেন, ভোট বিহীন অবৈধ সরকার দমন-নিপীড়নের মাধ্যমে  দেশের জনগনের উপর ষ্টীমরোলার চালাচ্ছে। এর  থেকে বাংলার আপামর জনসাধারনকে মুক্ত করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার  কোন বিকল্প  নেই। এ উপলদ্ধি  থেকেই নতুন  নেতৃত্বের মাধ্যমে দলকে গুছিয়ে সুসংগঠিত করার জন্য আপোষহীন  দেশনেত্রী  বেগম খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে  জেলা বিএনপি পরিবারের  কোন প্রকার দুর্বলতা নয়। তাই দেশনেত্রীর আন্দোলন সংগ্রামের হাতকে আরও শক্তিশালী করতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে দলীয় কাউন্সিল করে তৃণমুল  থেকে তুলে আনা নতুন নেতৃত্বকে আগামী দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ