• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও ধর্মসভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2014   Friday

শুক্রবার রাঙ্গামাটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ধর্ম সভার আয়োজন করা হয়।শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক কুশল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের সভাপতি ডঃ আলো রানী আইচ,যোগাশ্রমের উপদেষ্টা বাদল চন্দ্র দে, রাঙামাটি জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমর কুমার দে, পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক শৈবাল চক্রবর্তী প্রমুখ।এর আগে দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ৮ টায় চন্ডী পাঠের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। সকাল ১১ টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম এর ভূমিদান ও উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা পত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ মুছা মাতব্বর, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সেলিম, সিসিডিআরের নির্বাহী পরিচালক মোঃ জাহেদুল আলম, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী, সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি ডঃ আলো রানী আইচ। দুপুরে দ্বীন-দরিদ্র অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার(২৪ জানুয়ারী) ৮ টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, সকাল সাড়ে ৯ টায় বিশ্ব শান্তি গীতাযোগ্যের আরম্ভ। পৌরহিত্য করেন চট্টগ্রাম হালিশহর নয়াবাজার গীতা মন্দির কমপ্লেক্স এর অধ্য চিন্ময়ানন্দ ব্রহ্মচারী।সকাল ১০ টায় বাজার পূজা শুভারম্ভ। দুপুর ১ টায় নারায়ন দেবের ভোগ নিবেদন। দুপুর দেড় টায় আনন্দ বাজার অন্ন প্রসাদ বিতরণ ও ৩ টায় মহতী ধর্মসভা। পরে দ্বীন-দরিদ্র অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা সংখ্যালঘু ও সাম্প্রদায়িক হামলা রুখতে স্বাধীনতার স্বপরে আপামর সকল জনতাকে এক হওয়ার আহবান জানিয়ে বলেন, সংখালঘু সম্প্রদায়ের উপর যারা হামলা চালাচ্ছে তারা উগ্র সাম্প্রদায়িক দেশ ও জাতির শত্রু। তারা ১৯৭১ সালেও দেশকে পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু পারেনি। তারাই ধারা বাহিকতায় স্বাধীন ও সার্বভৌমত্বের এই দেশকে বিশ্বের কাছে একটি জঙ্গীবাদী রাস্ট্র হিসাবে চিহ্নিত করতে কাজ করছে।

তিনি অসম্প্রদায়িক দেশ গড়তে সকলকে এক হওয়ার আহবান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ