• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে রাঙামাটিতে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী(দঃ)

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2014   Friday

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে শুক্রবার(১০ জানুয়ারী) রাঙামাটিতে জশনে জুলুছ ( বর্ণাঢ্য র‌্যালী’র) আয়োজন করা হয়েছে।রাঙামাটির সর্বস্থরের সুন্নী জনতার উদ্যোগে আয়োজিত জশনে জুলুছটি শহরের প্রেস কাব, দোয়েল চত্বর, পৌরসভা, কাঠালতলীসহ শহরের গুক্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে এসে শেষ হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ হতে এ জুলুছ বের করা হয়। জশনে জুলুছে নেতৃত্ব দেন পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ ক্বারী অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ নজরুল ইসলাম নঈমী। বনরূপা জামে মসজিদে সমবেত হয় হাজার হাজার মুসল্লি। এসময় মিলাদ কিয়াম পরিচালনা করেন শান্তিনগর জামে মসজিদের খতিব শফিউল আলম আল-ক্বাদেরী।সবশেষে দেশ-জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পার্বত্যাঞ্চলের প্রবীন ইসলামী ব্যক্তিত্ব অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মুহাম্মদ নুরুল আলম হেজাজী।জুলুছের অগ্রভাগে ছিল বিশাল মোটর সাইকেলের বহর। এছাড়া কলেমা খচিত পতাকা হাতে শত শত মুসল্লী এ জুলুছে অংশ নেয়। রাঙামাটি আ’লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরামের শায়েরদের মুনমুগ্ধকর নাতে রাসুল (দঃ) পরিবেশন ছিল জুলুছের অন্যতম আকর্ষন। এতে রাঙামাটির সকল সুন্নী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন মুসল্লীরা জশনে জুলুছে অংশ নেন।জুলুছ পূর্ব সমাবেশে অধ্যক্ষ আল্লামা হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমী বলেন,জশনে জুলুছ উদযাপন হচ্ছে ঈমানদার মুসলমানের নবী(দঃ)প্রেমের বহিঃপ্রকাশ। যুগে যুগে সাহাবায়ে কেরাম,তাবেঈন, তবে তাবেঈন, অলি-আউলিয়াগণ এ জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) উদযাপন করেছেন এবং মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়ে গেছেন। এটি ইসলামী সংস্কৃতির একটি অপরিহার্য অংগ। তিনি বলেন, যারা এর বিরোধীতা করেন তারা মুসলমান নামধারী মোনাফেক। তাদের ব্যাপারে সজাগ থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ