• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় বনভান্তের ৯৫ তম জন্ম দিবস পালন

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2014   Thursday

রাঙামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত অরহৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ৯৫ তম জন্ম দিবস উপলক্ষে বুধবার(৮ জানুয়ারী) দীঘিনালা বন বিহারে দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচী পালন করা হয়েছে।দীঘিনালা বন বিহারে কেক কেটে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এসময় বৌদ্ধ দায়ক দায়িকাদের পক্ষ থেকে আর্যপুরুষ বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।এর পর অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের নব নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় স্বধর্ম দেশনা দেন শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এসময় দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নাথুরাম চাকমা বক্তব্য রাখেন। এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল পিত্রপুরা বনভান্তের জীবনী সম্পর্কে আলোকপাত করে ন বলেন, বনভান্তে ছিলেন পাহাড়ী জনপদে বসবাসরত মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। ভগবান গৌতম বুদ্ধের অহিংসার বাণী প্রচারের মাধ্যমে এই অঞ্চলের মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা একাগ্রচিত্তে পালন করা হলে পাহাড়বাসীর জীবনে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই।শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের তার স্বধর্ম দেশনায় বলেন, সব ধর্মেই শান্তি ও সম্প্রীতির নির্দেশনা রয়েছে। একমাত্র ধর্মীয় নিয়মনীতি পালনের মাধ্যমেই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই নিজেকে পাপমুক্ত রাখার পাশাপাশি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়াত মহামানব শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নির্দেশনা একাগ্রচিত্তে পালনের জন্য তিনি উপস্থিত স্বধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের প্রতি উপদেশ দেন।উপজেলা আওয়ামী লীগ ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ঃদীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ি আসনে নব নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শুভেচ্ছা বিনিময়কালে দীঘিনালাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংঘাতমুক্ত রাজনৈতিক পরিবেশ এই উপজেলার দীর্ঘদিনের ঐতিহ্য। যেকোন কিছুর বিনিময়ে এই রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ