• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ধর্মস্কন্ধ পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্যপুরুষ বনভান্তের ৯৫ তম জন্ম দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2014   Wednesday

দেশের সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটির রাজ বন বিহারের অধ্য ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের(বনভান্তে) ৯৫ তম জন্ম দিবস আজ বুধবার কেক কেটে, ধর্মীয় র‌্যালী ও ধর্মস্কন্ধ পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।সকালের দিকে রাজ বন বিহারের ধর্মশালায় কেক কেটে ও বেলুন উড়িয়ে বনভান্তের ৯৫ তম জন্ম দিবস উদ্বোধন করেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এরপর রাজ বন বিহারের মাঠে আয়োজন করা হয় ধর্মীয় সভা। সভায় সদ্ধর্ম দেশনা দেন ধর্মীয়গুরু জ্ঞানপ্রিয় মহাস্থবির, ইন্দ্রগুপ্ত মহাস্থবির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যক্ষ ড.জীনবোধি মহাস্থবির। এসময় বক্তব্যে দেন রাঙামাটি আসনের নব নির্বাচিত সংসদ সদস্য উষাতন তালুকদার ও চাকমা রাজা দেবাশীষ রায়। বিশ্ব শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,জেলা বিএনপির সভাপতি এ্যাডভেআকেট দীপেন দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাজার বৌদ্ধ নর-নারী অংশ গ্রহন করেন।ধর্মীয় সভার শুরুর আগে পঞ্চশীল প্রার্থনা ও দানোৎসর্গ করা হয়। এছাড়া জুড়াছড়ির ছলকবাসীর উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের পাবলিক হেলথ এলাকা থেকে শুরু  হয়ে বনরুপা এলাকা প্রদক্ষিণ করে রাজ বন বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।বিকালের দিকে রাজ বন বিহারের পাশে অবস্থিত ৫ তলা বিশিষ্ট ভবন ত্রিপিটক লাইব্রেরীর ভবন উদ্বোধন ও ত্রিপিটক গ্রন্থসম্ভার ধর্মীয় মর্যাদায় লাইব্রেরীতে সংরন করা হয়। সন্ধ্যায় চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ধর্মস্কন্ধ পূজা ও ত্রিপিটক পাঠের মধ্যমে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে ২ জানুয়ারী থেকে ৭দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, বনভান্তে ১৯২০ সালে ৮ জানুয়ারী রাঙামাটি জেলা সদরের মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন এবং ২০১২ সালের ৩০ জানুয়ারী দেহ ত্যাগ(মহাপ্রয়ান) করেন। তাঁর ভক্ত ও পুর্নার্থীদের শ্রদ্ধা ও দর্শনের জন্য বর্তমানে রাজ বন বিহারে বনভান্তের মরদেহ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষ কফিনে রাখা রয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ