• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাউখালী বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ২৮ বুদ্ধ জাদী উৎসর্গ ও উপসম্পদা অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2015   Monday
২৮ বুদ্ধ জাদী উৎসর্গ ও উপসম্পদা অনুষ্ঠানে  সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

২৮ বুদ্ধ জাদী উৎসর্গ ও উপসম্পদা অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

রাঙামাটির কাউখালী উপজেলারবেতবুনিয়া বৌদ্ধ বিহারে মঙ্গলবার ২৮ বুদ্ধ জাদী উৎসর্গ, গণপ্রব্রজ্যা ও উপসম্পদা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে রামগড়া মহামুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়িন্দ মহাথেরোর সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাজ নিকার মার্গ মহাসংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথেরো, আশীবার্দক  হিসাবে উপস্থিত ছিলেন নারাংগিরি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞাকবি মহাথেরো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জনবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রমনি মহাথেরো, কাউখালী পশ্চিম লুঙ্গীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাসনা মহাথেরো, বান্দরবান উজানীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চান্দাওয়ারা মহাথেরো, যুক্তরাজ্য বার্মিংহাম এর ভদন্ত ড. নাগাসেনা মহাথেরো। এ সময় বিশেষ পূনার্থী হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অন্যান্যর মধ্যে  বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংশা প্রু মারমা। পরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাজ নিকার মার্গ মহাসংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথেরো ২৮ বুদ্ধ জাদী বিহারের ফলক উন্মোচন করেন। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে তিন ব্যাপাী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিশেষ পুণ্যার্থীর বক্তব্যে দীপংকর বলেন, বৌদ্ধ ধর্মের সম্প্রীতি ও অহিংসার নীতি মেনে চললে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে, অশান্তি দূর হবে। এখানে সকল বর্ণ ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করতে পারবে। ধর্মের নীতি লংঘনকারী, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের হিংসার রাজনীতির পরাজয় হবে, মানুষের বিজয় হবে। গনতন্ত্রের ও শান্তিবাদী জনগনের বিজয় হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্য জনগনের প্রতি আন্তরিকতার কারনে আজকে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগুরুত্ব অনুসারে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নবায়নাধিন আছে। আজকে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের উন্নয়নে খুবই আন্তরিক উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গীর্জা সহ সকল সম্প্রদায়ের উপসনালয়কে নতুন করে রূপ দিয়েছে। সকল সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করতে পারে তার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আলোচনা সভা শেষে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মুর্তিদান, সংঘদান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৮ বুদ্ধ জাদী উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ