• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে গ্রাম আদালত ও সালিসি পরিষদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ ও সিভিল সোসাইটির সদস্যদের নিয়ে গ্রাম আদালত ও সালিসি পরিষদ বিষয়ক দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)রাঙামাটি ইউনিটের কমিউনিটি লিগ্যাল সার্ভিস (সি এল এস) প্রকল্পের আওতায়  প্র্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান।  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের এডভোকেট মিলন চাকমা, এডভোকেট সৌরভ দেওয়ান এবং সালিশ কর্মকর্তা রাঙাবী তঞ্চঙ্গ্যা। প্রশিক্ষণের সার্বিক তত্তাবধানে ছিলেন এডভোকেসি অফিসার কনিম চাকমা।

প্রশিক্ষণ কর্মশলায় লংগদু, বরকল, কাপ্তাই, কাউখালী, নানিয়াচর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে  প্রশিক্ষনার্থীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থা কি ও প্রচলিত পদ্ধতি, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালত পরিচিতি, বাংলাদেশে গ্রাম আদালতের প্রেক্ষাপট (বাধা ও চ্যালেঞ্জ নিয়ে গ্রুপ ওয়র্ক),গ্রাম আদালত আইন সম্পর্কে ধারণা,স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থা হিসেবে গ্রাম আদালতের ভূমিকা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা,এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা,গ্রাম আদালত সিদ্ধান্ত ও আপীল, জরিমানা আদায় ও মামলা হস্তান্তর,সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার সংজ্ঞা, গঠন কার্যাবলী,ন্যায় বিচার প্রাপ্তি আইনের প্রতিকার প্রাপ্তিতে মধ্যস্থতা সভার ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন স্থানীয় সরকারী পরিষদের ভেতর গ্রাম আদালত শুধু ইউনিয়ন পরিষদেই রয়েছে। তাই তৃণমূল পর্যায়ে এ ব্যবস্থা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যে  বিরোধ মেটাতে তিনি সকল ইউপি সদস্যদের প্রতি আহ্বান জানান।  তিনি আরও বলেন, এ প্রশিক্ষণে গ্রাম আদালত সঠিকভাবে কার্যকর করতে হলে গ্রাম আদালত এর সংশোধিত আইন এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করার যেসব কাঠামোর ব্যাপারে ও বড় ধরনের ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলো কখনোই গ্রাম আদালতে নিস্পত্তি যোগ্য নয় সেসব বিধিবদ্ধ আইন সম্পর্কে  প্রশিক্ষণার্থীরা জানতে পারবেন।

ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান বলেন,এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালত আইনের সংশোধিত আইন ও ধারাগুলো  সঠিকভাবে জানতে পারবেন এবং এ সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করতে পারবে যার মাধ্যমে ইউপি সদস্য সিভিল সোসাইটি এবং বিচার প্রার্থীরাও উপকৃত হবেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ