• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবান সরকারী কলেজের আনুষ্ঠানিকভাবে মাষ্টার্স কোর্সের উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2015   Saturday

শনিবার বান্দরবান সরকারী কলেজের আনুষ্ঠানিকভাবে মাষ্টার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

বান্দরবান সরকারী কলেজ মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ একে ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা ও দায়রা জজ মেঅঃ সফিকুল রহমান, জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, বান্দরবান সরকারী কলেজের উপধাক্ষ আবু তাহের ভুঞা, অধ্যাপক গোলাম মাওলা বোমাং রাজা উচপ্রু, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক থানজামা লুসাই, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,বান্দরবান কলেজের সাবেক ছাত্র বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসলাম বেবি। অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা,রাষ্ট্রবিজ্ঞান ও  অর্থনীতি বিষয়ে মাষ্টার্স কোর্স উদ্ধোধন করেন। এছাড়াও প্রতিমন্ত্রী কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন এবং কলেজ উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের জন্য আজকের এই দিনটি শিক্ষা ক্ষেত্রে গৌরবোজ্জল হয়ে থাকবে উল্লেখ করে বলেন, অতীতের সরকারগুলো পার্বত্য এলাকার শিক্ষার জন্য বিমাতা সুলভ আচরন করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রুমায় সাঙ্গু কলেজের যাত্রা শুরু,থানছির উচ্চ বিদ্যালয়কে সরকারী করন করে সেখানে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছ্।ে এলাকার মেয়েদের শিক্ষার হার বৃদ্ধীর জন্য বান্দরবানের বালাঘাটায় একটি মহিলা কলেজ স্থাপন করলেও তার পরবর্তি সরকার ক্ষমতায় এসে নানা অজুহাত দেখিয়ে সেটিকে বন্ধ করে দেয়া হয়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে বালাঘাটা মহিলা কলেজটি পুর্ণাঙ্গ রুপে চালু করার ফলে আজ শত শত মেয়েরা সে কলেজে শিক্ষা গ্রহন করে দেশ ও জনগনের সেবায় নিয়োজিত হচ্ছেন।

তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বান্দরবানের ছেলে মেয়েরা এই কলেজেই অনার্স,মাষ্টার্স ডিগ্রি অর্জন করে দেশ এবং জনগনের সেবায় নিয়োজিত হতে পারবেন। তাই কলেজের সুনাম রক্ষার দায়িত্ব জনগনের পাশাপাশি শিক্ষার্থীদেরও রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ