• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

অপসারণ না হওয়া পর্যন্ত আজ সোমবার থেকে অনির্দিষ্টকাল ক্লাশ বর্জনের ডাক
বান্দরবানের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2015   Sunday

বান্দরবানে কুহালং ইউনিয়নের বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মসহ নানান অভিযোগ উঠেছে। রোববার তার অপসারণের দাবিতে  বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধন  থেকে অভিভাবগরা প্রধান শিক্ষিকাকে অপসারণ না করা পর্যন্ত সোমবার থেকে অনির্দিষ্টকাল ক্লাশ বর্জনের হুমকি দিয়েছেন।

কুহালং ইউনিয়নের বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরার বিরুদ্ধে  দুর্নীতি, অনিয়ম, অর্থ আর্তসাৎ, শিক্ষার্থীদের দিয়ে ইট, কংকর, বালি চুরি করানোসহ অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রোববার  বিদ্যালয়ের পাশে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।  এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করা হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী অভিভাবক ও এসএমসি সদস্যরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাশ বর্জন করে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

মানববন্ধন শেষে স্থানীয় অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে অপসারণ না করা পর্যন্ত সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাশ বর্জনের ডাক দিয়ে শিক্ষার্থীরা। 

শিক্ষা প্রতিষ্ঠানটির পঞ্চম শ্রেণির ছাত্র থুইসাসি মার্মা বলেন, অনেক সময় রাস্তা খেলার জন্য ফুটবল খুজতে গেলে দেন না। গালাগাল করেন। কয়েকমাস আগে রাস্তা থেকে ইট, কংকর, বালি চুরি করতে বলেছেন। জোর করে তাদেরকে দিয়ে এ কাজ করান প্রধান শিক্ষিকা। 

বিদ্যালয়ের এসএমসি সহ-সভাপতি ক্যচিংহ্লা মার্মা বলেন, বিভিন্ন সময়ে সরকার  বিদ্যালয়ের জন্য বরাদ্দ  দেয়া অর্থ  টাকা লুটপাত করেছেন। তার কাছে হিসাব চাইতে গেলে তিনি কমিটির সাথে খারাপ আচরণ করেন।  তিনি ২০১২ সালে পিকনিকের নামে উত্তোলন করা টাকা আর্তসাৎ করেছেন।

প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম  এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তার বিরুদ্ধে মানববন্ধন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ দিয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত পাওয়া  যেত তাহলে তার বিরুদ্ধে এতদিনে ব্যবস্থা গ্রহন করতো কর্তৃপক্ষ। কিন্তু নেয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অভিযোগ  শুনেননি। অভিযোগ থাকলে তিনি জানতে পারতেন। শিক্ষার্থী ও অভিভাবকরা  কেন মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে তা তদন্ত করতে তিনজনের কমিটি গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ