• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবসে
প্রবীণরা কারো সহানুভুতির পাত্র নয়,শ্রদ্ধা, ভালবাসা তাদের অধিকার-বীর বাহাদুর এমপি

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2015   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রবীণরা কারো দয়া বা অনুগ্রহের পাত্র নয়, তাদের ছেলে মেয়েদের কাছে নিকট ভালবাসা,সম্মান পাওয়া তাদের অধিকার। এ অধিকার থেকে কেউ প্রবীণদের বঞ্চিত করলে  সরকার ২০১৩ সালে প্রবীণ আইন পাশ করেছে। এ আইনের মাধ্যমে সরকার প্রবীনদেও অধিকার নিশ্চিত করে দিয়েছে।

বৃহস্পতিবার বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিে পুলিশ সুপার মিজানুর রহমান,স্থানীয় সরকার পরিষদের উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা অল্পনা বৈদ্য,বান্দরবানের প্রবীণ হিতৈষির সভাপতি বাদশা মিয়া মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান ডায়বেটিস হাসপাতালে প্রবীণদের চিকিৎসার ১ লক্ষ টাকা এবং প্রবীণ হিতৈষি সংগঠনকে ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন। পরে কেক কেটে আন্তর্জাতিক প্রবীণ দিবসের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী আরও বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন করে বয়স্ক ভাতা চালু করেছেন। বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করে কয়েক গুন বৃদ্ধি করেছেন। তিনি প্রবীণদের জন্য জমির ব্যবস্থা হলে স্থাপনা নির্মান করে দেয়ার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ