• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস  উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনায়  প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জগৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজ সেবা বিভাগের আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালমা ফেরদৌস, বিশিষ্ট সমাজ সেবক কুমার নন্দিত রায়, ডাঃ এ কে দেওয়ান, প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক ধর্মযুথি চাকমা ও সদস্য আরফান আলী। অনুষ্ঠানে সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখায় জেলার প্রাক্তন মহিলা সাংসদ প্রয়াত সুদীপ্তা দেওয়ানসহ অন্যান্য প্রয়াতদের সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে পরিষদ চেয়ারম্যান উপস্থিত প্রবীণদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। পরে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আজ যারা প্রবীণ তারা সারা জীবন কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাদের এই অর্জিত অভিজ্ঞতাকে তরুনদের মাঝে সৎকাজে লাগাতে হবে। তাহলে সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে। তিনি আগামীতে এ জেলার প্রবীণদের জন্য পরিষদ হতে অফিস নির্মাণ, স্বাস্থ্যসেবার নিমিত্তে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বয়স্ক ভাতা বৃদ্ধি ও প্রতিবছর বনভোজনের আয়োজন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইমারি পাঠ্য বইয়ে প্রবীণদের নিয়ে একটি অধ্যায় সংযুক্ত করা হলে শিশুকাল থেকে শিশুরা প্রবীণদের সম্মান ও শ্রদ্ধা করতে শিখবে। এ বিষয়টি মন্ত্রণালয়ে উপস্থাপনের পাশাপাশি পরিষদ হতে ৬০বছরের প্রবীণদের জন্য বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প করারও অনুরোধ জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ