• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বৃহস্পতিবার রাঙামাটি বিএনপি’র সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2015   Wednesday

বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সন্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধী করেছেন।

জানা গেছে, বিএনপির জেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনের নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও দীপন তালুকদার। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও বাঘাইছড়ি উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক সেলিম বাহারী প্রতিদ্বন্ধিতা করছেন। এবার সন্মেলনে জেলার ১৬৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ ২০০৯ সালে রাঙামাটি জেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নাছির উদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ