• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

চ্যাম্পিয়নস অফ দ্য আর্থ পুরষ্কারে ভূষিত হওয়ায়
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাঙামাটি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2015   Saturday

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার "চ্যাম্পিয়নস অফ দ্যা আর্থ" এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য "আইসিটি টেকসই উন্নয়ন" পুরষ্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শনিবার আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি কলেজের ছাত্রলীগ।

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন, ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন। কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রাসেল বনিক, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক নুর আলম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ।

এর আগে একটি আনন্দ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে কলেজ গেইট হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের মোড় হতে ঘুরে  পুনরায় কলেজে প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ