• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বড়থলিতে যৌথ বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ভিডিপি সদস্যের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2015   Monday

বান্দরবানের রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্বর্তী বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়ায় যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ভিডিপি (গ্রাম পুলিশ) সদস্যর সোমবার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহতের নাম নেনসং ত্রিপুরা ও তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার রাঙামাটি বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে ভিডিপি সদস্য নিহত হয়। আহত হয়েছে সেনা সদস্য কাশেম ও আনসার সদস্য হান্নান। ৩ অক্টোবর সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকায় ঢাকার দুই পর্যটন আবদুল্লা আল জোবায়ের, জাকির হোসেন মুন্না সেখানে বেড়াতে গিয়ে অপহৃত হন। অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদেরকে উদ্ধারে সীমান্ত এলাকায় যৌথবাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ভিডিপি (গ্রাম পুলিশ) সদস্য নেনসং ত্রিপুরার নিজ বাড়ি সেপ্রু পাড়া এলাকায় সোমবার তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা জানান, বড়থলী ইউনিয়নে যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ওই এলাকার লোকজন আতঙ্কে রয়েছে বলে জানতে পেরেছেন। তিনি আরও জানান, রাঙামাটি জেলার ইউনিয়ন হলেও বাজার কাছে হওয়ায় ওই এলাকার লোকজন বান্দরবানের রুমা উপজেলা সদরে এসে কেনাকাটা করে থাকেন। গোলাগুলির ঘটনার পর থেকে ওই এলাকার লোকজন বাজারে আসছেন না।

রুমা থানা ওসি শরিফুল ইসলাম জানান, যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে পত্রপত্রিকায় ভিডিপি (গ্রাম পুলিশ) সদস্য মেংপং ম্রো নিহত হওয়ার খবর ছাপা হয়েছে। গোলাগুলিতে মেংপং ম্রো নামে কেউ মারা যায়নি। এ ঘটনায় বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়ার নেনসং ত্রিপুরা, পিতা- কাত্রো ত্রিপুরা নামে এক ভিডিপি সদস্য নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তুরী জানান, গোলাগুলির ঘটনায় নিহত গ্রাম পুলিশ সদস্যের নিজ বাড়ি বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়াতে অন্ত্যষ্টিক্রিয়া সোমবার সকাল দশটায় সম্পন্ন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ