• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটিতে অফিস-আদালত বর্জন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2015   Wednesday
no

no

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) ডাকে বুধবার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে অফিস-আদালত বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার রাঙামাটিতে বর্জন কর্মসূচি চলাকালে বিভিন্ন অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারী অফিসে আসলেও অন্যান্য দিনের তুলনায় সাধারন মানুষের আনাগোনা দৃশ্যত কম। রাঙামাটি শহরে আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে গুত্বপুর্ন স্থানে ও অফিসে পুলিশ মোতায়েন ছিল। অফিস-আদালত বর্জনের কারণে শহরে গাড়ী চলাচলও কম ছিল। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় অফিসে সাধারন লোকজনের উপস্থিতি কম বলে জানা গেছে। এ কর্মসূচি চলাকালে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছরেও যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় এবং সরকার পার্বত্য চুক্তিকে সম্পুর্ণরুপে অবহেলা ও উপেক্ষা করে নানান চুক্তি বিরোধী কর্মকান্ড এবং জুম্ম স্বার্থ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এ বর্জন কর্মসূচি ডাকে জেএসএস। এর আগে এ অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ২৯ জুলাই রাঙামাটি জেলায় ও ১৯ আগষ্ট বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা দোকানপাট ও হাট-বাজার বর্জন কর্মসূচি পালন করেছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ