• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday

শনিবার বান্দরবানে  তিন পার্বত্য জেলায় ১ হাজার ৬৮ জন শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান করা হয়েছে। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক হোসেন, বান্দরবান সরকারী বলেজের অধ্যক্ষ একে ফজলুল হক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,বৃত্তি গ্রহন কারী ছাত্রী ফৌজিয়া নুর নাবিলা,লাবন্য মার্মা প্রমুখ। অনুষ্ঠান শেষে তিন পার্বত্য জেলায় মোট ১ হাজার ৬৮ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন প্রধান অতিথিরা।  প্রতিমন্ত্রী নবনির্মিত অরুন সারকি টাউন হল পরিদর্শন করেন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, কতিপয় আঞ্চলিক রাজনৈতিক দলের নেতারা পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিরোধীতা করছে। পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীরা যদি পার্বত্য চট্টগ্রামেই উচ্চ শিক্ষা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন আলাপ আলোচনার মাধ্যমে যা করা সম্ভব বন্দুকের নলের মাধ্যমে তা করা কখনো সম্ভব নয়্। জননেত্রী শেখ হাসিনা দীঘ আলাপ আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক  পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি বলেন শান্তি চুক্তি যখন হয়েছে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে  চুক্তির অনেক ধারা বাস্তবায়ন হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ