• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদের বোট ও সরঞ্জামাদি প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটির  ৬টি প্রাথমিক স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও আইসিডিপি কার্যালয়কে বোট ও নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।  রাঙামাটি কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় ইউনিসেফের শিক্ষাবান্ধব প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের  নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে এ সামগ্রি প্রদান করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বোটের চাবি ও  নিরাপত্তা সরঞ্জামাদি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা  এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, ইউনিসেফের কর্মকর্তা মংইয়াই, আইসিডিপি কর্মকর্তা’সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারীবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, শিক্ষাধন কার্বারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, সাপমারা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, মগবান ইউনিয়নের ঈশ্বর চন্দ্র দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, কেরেট কাটা নয়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, সাপছড়ি ইউনিয়নের দীঘলবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১টি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়াকেন্দ্রের জন্য ২টিসহ সর্বমোট ৯টি ফাইবার গ্লাস বোট ও নিরাপত্তা সরঞ্জামাদি যথা লাইফ বয়া, লাইফ জ্যাকেট প্রদান  করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ