• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম শুরুর দাবীতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2015   Thursday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করার দাবীত বৃহস্পতিবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছে শিক্ষার্থীরা।

সংবাদ সন্মেলনে শিক্ষার্থীরা আগামী এক সপ্তাহের মধ্যে শ্রেণী পাঠদান শুরু করা না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের যেতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছে। সংবাদ সন্মেলনে বিশ্ববিদ্যালয়ের শ্রেনী কার্যক্রম শুরু করার দাবীতে গণ স্বাক্ষর সংগ্রহ, প্রতিকী অনশন, অবস্থান ধর্মঘট ও অমরণ অনশনের কর্মসূচির ঘোষনা দেয়া হয়।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত শহরের কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর মিলনায়তনে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শামসুজ্জামান বাপ্পি। এসময় ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের  সদস্য ও শিক্ষার্থী নাজমুল হাসান, হাবিবুর রহমান, ইমরান আলী, জমিরুল ইসলাম ও হুমায়ন কবির উপস্থিত ছিল।

সংবাদ সন্মেলনে বলা হয়,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষে ২০১৪-২০১৫সালের  শিক্ষা বর্ষের জন্য চলতি বছরের জানুয়ারী মাসের দিকে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনায় দুটি  বিভাগের জন্য ভর্তি বিজ্ঞপ্তি  দেয়া হয়। গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার পর  ৪ মে ফলাফল ঘোষনা করা হয়। এতে কম্পিউটার সায়েন্স এবং ব্যবস্থাপনা বিভাগে ৭৩ জন শিক্ষার্থী ভর্তি  হয়। শ্রেনী পাঠদান কার্যক্রম চালুর দাবীতে শিক্ষার্থীরা ২৩ আগষ্ট প্রধানমন্ত্রীর বরাবারে স্মারকলিপি  ও ১১ অক্টোবর মানববন্ধ কর্মসূচি পালন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবর মাসের শেষের দিকে শ্রেনী কার্যক্রম শুরু হবে। এর পর নভেম্বর প্রথম সপ্তাহে শ্রেনী কার্যক্রম শুরুর কথা শুনা গেলেও অদৌ হয়নি। এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য  কোন ধরনের একাডেমিক ভবন  নেই। বিশ্ববিদ্যালয়টি রাঙামাটিতে অবস্থিত হলেও ঢাকায় লিয়াজো অফিস রয়েছে। শিক্ষার্থীদের  যোগাযোগের জন্য  একটি মোবাইল নম্বর  দেয়া হলেও সেটা সব সময় সক্রিয় থাকে না। আবার সক্রিয় থাকলেও শিক্ষাথীূদের মিথ্যা আশ্বাস, ভূল তথ্য এমনকি অসৌজন্যমূলক আচরণ করা হয়।

সংবাদ সন্মেলনে শিক্ষা জীবনকে এগিয়ে নেয়ার সুযোগ করে   দেয়ার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শ্রেনী কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পার্বত্য প্রতিমন্ত্রীসহ স্থানীয় সাংসদদের কাছে জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম পূর্নাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিতের দাবী জানিয়েছে আসছিল সন্তু লারমার  নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এছাড়া সামাজিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন একই দাবী জানিয়েছিল। অপরদিকে রাঙামাটি শহরের  ঝগড়াবিল এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনকল্পে প্রশাসনের ভূমি হুকুম দখলের  নোটিশ বাতিলের দাবী ও ভূমি অধিগ্রহনের ফলে স্থানীয়রা ভূমি  থেকে উচ্ছেদ হয়ে পড়বে দাবী করে  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ