• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সাপছড়িতে মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনে আঞ্চলিক পরিষদ ও ব্লাষ্টের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2015   Thursday

বৃহষ্পতিবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ব্লাষ্টের একটি প্রতিনিধি দল রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে মাতৃভাষাভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দ্বারা পরিচালিত সাপছড়ি ইউনিয়নে মাতৃ ভাষা ভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  সহকারী নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, আঞ্চলিক পরিষদের ইনফরমেশন রিসোর্স সেন্টারের কর্মকর্তা অম্লান চাকমা ও ব্লাষ্টের প্যারালিগ্যাল সুগন্ধী চাকমা।

অপরদিকে প্রতিনিধি দলটি পরিদর্শন শেষে ব্লাষ্টের সহযোগীতায় আশিকার আয়োজনে একটি আইনী সচেতনতামূলক এ্যাডভোকেসী সভায় যোগদান করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  সহকারী নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা। সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার নিরু কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সাপছড়ি ইউপির ১,২ ও ৩ নং ওর্য়াড মেম্বার সঞ্জিরা চাকমা। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ডিরেক্টর এ্যাডভোকেট কক্সী তালুকদারসহ প্রকল্পের কর্মকর্তা ও  ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা। 

সভার প্রধান অতিথি সুবর্ণা চাকমা,‘শিশুদের সুরক্ষায় প্রচলিত আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রত্যেককে সচেতনা সৃষ্টি এবং সবাইকে অন্যান্য আইনী সুরক্ষার আওতাভূক্ত হওয়ার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, সেভ ডি চিলড্রেন-এর অর্থায়নে পরিচালিত সাপছড়িতে মাতৃভাষা ভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলো প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রদান করে আসার পাশপাশি সরকারী স্কুলগুলোতে আদিবাসী শিশুর ঝড়ে পড়া রোধ করতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল সাপোর্ট দিয়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ