• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

লামায় মাতামুহুরী নদীর ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2015   Friday

বান্দরবানের লামা ও আলীকদম মাতামুহুরী নদীর ভাঙ্গন কবলিত এলাকা শুক্রবার পরিদর্শন করতে যান পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ।

শুক্রবার সকালের দিকে গাড়ী যোগে পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ লামার লাইনঝিরি এলাকায় পৌছলে তাকে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এবং লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে স্বাগত জানান। এসময় সর্বন্তরের মানুষ মন্ত্রীকে রাস্তায় দাড়িঁয়ে স্বাগত জানান।

মন্ত্রীর সফরে যোগ দেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির সাংসদ মৌলভী ইলিয়াছ, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, লামা উপজেলা জাপা সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ, মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেনসহ প্রমূখ।

পরিদর্শনকালে মন্ত্রী লামা মাতামুহুরী নদীর ভাঙ্গন ও আলীকদম আর্মি ক্যাম্প সংলগ্ন মাতামুহুরী নদীর ভাঙ্গন এলাকাসহ লামা পৌর এলাকার সাবেক বিলছড়ি, শিলের তুয়া মার্মা পাড়া এলাকা, আলীকদম উপজেলা ও লামা সদর ইউনিয়নের মেরাখোলার বিস্তৃর্ণ এলাকা ভাঙ্গন ও মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন বিষয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরে মন্ত্রীর সৌজন্যে আলীকদম সেনা জোনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ