• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

কাপ্তাইয়ে সমবায় দিবস পালিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2015   Saturday

সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন-এই স্লোগানকে সামনে রেখে শনিবার কাপ্তাইয়ে সমবায় দিবস পালিত হয়েছে।

উপজেলা মিলনায়তনে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। উপজেলা সমবায় কর্মকর্তা আশিক দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও রাঙামাটি মহিলা সাংসদের প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান শফিউল আলম খোকন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ মোস্তফা, কাপ্তাই-রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল বড়ুয়া। বক্তব্য রাখেন নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামসুল ইসলাম আজমীর, জেটিঘাট বণিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহম্মদ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য তজমুল আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ একরাম হোসেন।

অনুষ্ঠান শেষে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও রাঙামাটি মহিলা সাংসদের প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিলকে এবং কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া উপজেলার আরো ৫টি সমবায় সমিতিকে উপজেলা পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হয়। সেগুলো হল, কেপিএম এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি, রাইখালী অটোরিক্সা চালক সমবায় সমিতি, সবুজ বাংলাদেশ কো-অপারেটিভ সোসাইটি, নতুনবাজার বণিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও কাপ্তাই বাঁশ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি।

উল্লেখ্য,২০১৪ সালেও মোঃ ইব্রাহিম খলিল জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সমবায়ী এবং কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ