• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাষ্টীয় মর্যদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুচ ছবুর

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2015   Tuesday

বীর মুক্তিযোদ্ধা আবদুচ ছবুর মঙ্গলবার ভোর রাতে বান্দরবানের বালাঘাটাস্থ বাসভবনে বার্ধক্ষ্য জনিত কারনে মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি মৃত্যকালে ৩ ছেলে, ৫ মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মঙ্গলবার বিকালে আছর নামাজের পর বালাঘাটা জামে মসজিদের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পুর্বে বান্দরবান সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমী চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা আবদুচ ছবুরকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

এ সময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ,পৌর মেয়র জাবেদ রেজা, জেলা জজ আদালতের পিপি এড.মহিউদ্দিন, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব,সাবেক প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সম্মানীত ক্যাপ্টেন(অবঃ) আবুল কাশেম, সম্মানীত ক্যাপ্টেন (অবঃ) মোঃ তারু মিয়া,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী আকবর, সাবেক জেলা কমান্ডার সত্যেন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল জলিল,বীর মুক্তিযোদ্ধা ও বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, নাইক্ষংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজা মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার (অর্থ) আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সিকদার,বাবুল দাশ গুপ্ত, আবদুচ ছালাম,কবির আহমেদ, সহ আরো মুক্তিযোদ্ধা বৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তানেরা উপস্থিত ছিলেন। তাকে বালাঘাটা কবরস্থানে দাফন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ