• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে
পর্যটকদের কাছে রাঙামাটি শহরকে আকর্ষনীয় করতে বনরুপায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2015   Thursday

বৃহস্পতিবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রাঙামাটির শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র বনরূপা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পর্যটন শিল্পের বিকাশ ও সারাবিশ্বে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষনা দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি তথ্য, প্রচার, যোগাযোগ, প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি শহরকে পর্যটকদের আকর্ষনীয় করার লক্ষে বৃহস্পতিবার বনরূপা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

এ অভিযানের নেতৃত্ব দেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ। এসময় অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেনজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি মায়া ধন চাকমা, সমিতির সহ-সভাপতি বাবু কানু দাশ গুপ্ত, গঙ্গা মানিক চাক্মা, সাধারণ সম্পাদক  তাপশ দাশ, সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম চৌধুরী মিন্টু ও মোঃ খালেদ মাসুদ, সংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী ইকবাল, অর্থ সম্পাদক রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক  মোঃ ইউনুস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ নঈম উদ্দিন চৌধুরী, তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মোঃ হালিম শেখ, কার্যকরী সদস্য জনাব মোঃ হাফেজ ওমর ফারুক, মোঃ বেলাল হোসেন, মোঃ মাসুদ রানাসহ  ত্রিদিব নগর এলাকার  ব্যক্তিবর্গ ও  সমিতির সদস্যরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা  অভিযান চলাকালে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তার উপর অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পৌরসভা নির্মিত নিদির্ষ্ট ডাস্টবিনে আবর্জনা ফেলার জন্য সকলকে অনুরোধ জানানো  হয়। এছাড়া সমিতির নিজ অর্থায়নে রাস্তার পাশে ও বিভিন্ন মার্কেটে ময়লা ফেলার ঝুড়ি ও বেলচা বিতরণ করা হয়।

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ বলেন, পর্যটন নগরী ও রাঙামাটির প্রাণ কেন্দ্র বনরূপা পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য এ অভিযান নিয়মিত চলবে। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ,এলাকার ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সহযেআগিতা কামনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ