• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার কাজ করে চলেছে-- পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2015   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য এলাকার মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস স্থাপন করে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে দীর্ঘ দুই যুগের সংঘাত বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আর কোন সরকারই পার্বত্য সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে সক্ষম হয়নি।

তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। সরকার পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে কাজ করে চলেছে। তিনি পার্বত্য এলাকার শান্তি প্রক্রিয়া আরো ত্বারান্বিত করতে সকলকে কাজ করার আহবান জানান ।

শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা কলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য  চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শামসুজ্জামান,পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১শ ৬৯ জন এবং কলেজ পর্যায়ে ২শ ১৬ জনসহ মোট ২৭৫ জন ছাত্র-ছাত্রীকে ৫০ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারীদের জন্য একটি বাসের চাবি হস্তান্তর করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ