• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের আট গণসংগঠনের যুক্ত বিবৃতি
৭১-এ হত্যাকান্ডের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2015   Monday

বাংলাদেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)সহ আট গণসংগঠনের কনভেনিং কমিটির নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার আট সংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত গণমাধ্যমকে  দেয়া এক  প্রেস বার্তায় উল্লেখ করা  হয়, গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ),পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড এক  যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের ওপর সশস্ত্র হামলা, বুদ্ধিজীবীসহ নির্বিচারে গণহত্যা ও ধর্ষণ সংঘটিত করার দায়ে পাকিস্তান রাষ্ট্র নিজেই বাংলাদেশের জনগণের নিকট অপরাধী হয়ে রয়েছে, তার দায় স্বীকার ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা না করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় মতামত দেয়ার নৈতিক অধিকার পাকিস্তানের থাকতে পারে না।”

বিবৃতিতে ৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের সন্তান ও পরিবার পরিজন, নির্যাতিত নারী তথা ক্ষতিগ্রস্তদের সাথে সংহতি ও একাত্মতা জানিয়ে আট সংগঠনের নেতৃবৃন্দ বলেন“স্বজন হারানো দুঃখ মর্মবেদনা কত গভীর, তা কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ নিজেরা ভুক্তভোগী দাবী করে  আরও বলেন, ‘বাঙালি জনগণের জীবনে’৭১-এর দুঃসহ কালো রাত্রি অতিক্রান্ত হয়েছে চার দশকের বেশী সময় হলো। কিন্তু পার্বত্য চট্টগ্রামে দুঃখের রজনী এখনও শেষ হয়নি। 

যুক্ত বিবৃতিতে যথক্রমে স্বাক্ষর করেন ডিওয়াইএফ-এর সভাপতি মাইকেল চাকমা ও সাধরণ সম্পাদক অংগ্য মারমা, পিসিপি’র সভাপতি সিমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন-এর সভাপতি নিরূপা চাকমা, পা.চ. নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভানেত্রী নিরূপা চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী কাজলী ত্রিপুরা, প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের সভাপতি আনন্দ প্রকাশ চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ