• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2014   Sunday

বান্দরবানে স্থানীয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার মানববন্ধন পালিত হয়েছে। সাংবাদিক নেতারা হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে সোমবার প্রেস ক্লাবের সামনে কালো ব্যাচ ধারণ করে এক ঘন্টা কর্ম বিরতি কর্মসূচি পালনের ঘোষনা করেছেন। পাশাপাশি নেতৃবৃন্দ সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনাও দেন।উল্লেখ্য, শনিবার বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকায়  এলাকায় একদল সন্ত্রাসী বৈশাখী টেলিভিশন ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি জহির রায়হানের উপর হামলা করলে তিনি  গুরুত্বর আহত হন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চকেম) ভর্তি করা হয়েছে। গত ২৩ নভেম্বর চট্টগ্রামের লর্ডস ইন হোটেল থেকে পাকিস্তানের তিন জঙ্গিসহ মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সভাপতি সালামত উল্লাহ ও তার সহযোগী ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউল্লাহকেও আটক করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমানের সঙ্গে আটক আরএসও নেতার সম্পৃক্ততা রয়েছেন এমন সংবাদ চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় ছাপানো হয়। তার এই জের ধরে সাংবাদিক জহির রায়হানের ওপর  শনিবার এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।সাংবাদিক জহির রায়হানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেস ক্লাব ও জেলা কর্তব্যরত সাংবাদিক ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, সেলিম চৌধুরী, বাসু দাস, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, ফরিদুল আলম, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাধারণ সম্পাদক মিনারুল হক ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশ করাই জহির রায়হানের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে। এই হামলার পেছনে জেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতার ইন্ধন রয়েছে। তার নির্দেশে এই সন্ত্রাসী হামলা হয়েছে। সাংবাদিক জহির রায়হান জঙ্গি শফিউল্লাহ’র সঙ্গে ওই নেতার সম্পৃক্ত থাকার কথা প্রকাশ করায় এই হামলার ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত  কর্মসূচি পালন করার ঘোষনা দেন সাংবাদিকেরা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ