• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক জহির রায়হান গুরুতর আহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2014   Saturday

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় বৈশাখী টেলিভিশন ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি জহির রায়হান গুরুত্বর আহত হয়েছেন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চকেম) ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এদিকে এ হামলার ঘটনায় বান্দরবান প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ-মিছিল করেছে।জানা গেছে, গত ২৩ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেল থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত পাকিস্তানের তিন নাগরিককে পুলিশ আটক করে। এ সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সভাপতি সালামত উল্লাহ ও তার সহযোগী ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউল্লাহকেও আটক করা হয়। আটক সালামত উল্লাহ ও শফিউল্লাহ বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পুলিশ খুঁজে পায়। তাদের বিপুল অর্থের তহবিলের হদিস পেয়েছে পুলিশ। তাদের সঙ্গে স্থানীয় কারা জড়িত এ সর্ম্পকেও তথ্য পুলিশের হাতে রয়েছে। আরএসও সঙ্গে জেলা আওয়ামীলীগের প্রভাবশালী কয়েক নেতাও জড়িত আছে জানা গেছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমানের সঙ্গে আরএসও সম্পৃক্ততা রয়েছে এমন সংবাদ চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় ছাপানো হয়। গত শুক্রবার নেতার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ ছাপানোর প্রতিবাদে ঝাড়– ও লাঠি মিছিল বের করা হয়। এতে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ মিছিলে সাংবাদিক জহির রায়হানের কুশ পুত্তলিকা ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকা পোড়ানো হয়।সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি কালাঘাটা থেকে শহরের দিকে আসছিলেন সাংবাদিক জহির রায়হান। এ সময় স্টেডিয়াম এলাকায় আগে থেকে ১০ থেকে ১২জন সন্ত্রাসী লোহার রড ও লাঠি নিয়ে ওৎ পেতে ছিল। স্টেডিয়াম এলাকায় তার মোটরসাইকেল গতিরোধ করা হয়। এরপর অতকির্তে তার উপর সন্ত্রাসীরা লোহার রড ও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।এদিকে এ ঘটনায় বান্দরবান প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনি, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক আব্দুল মালেক, মোজাম্মেল হক লিটন, কবির হোসেন ছিদ্দিকী প্রমুখ। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।এ ব্যাপারে কাজী মুজিবর রহমান বলেন, এই হামলার ব্যাপারে তিনি জানেন না। কে বা কারা ওই সাংবাদিকের উপর হামলা করেছে তার জানে নেই। তিনি গত তিনদিন ধরে শহরের বাইরে ছিলেন। কিছুক্ষন আগে তিনি জানতে পেরেছেন এক সাংবাদিকের উপর হামলা হয়েছে।জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টচার্য্য বলেন, সাংবাদিক জহির রায়হানের উপর কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি। মামলা না হওয়ায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে শিঘ্রই হামলাকারীদের আটক করা হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ