• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবান পৌর সভায় মেয়র ৩,সাধারন কাউন্সিলর ৩০ ও সংরক্ষিত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2015   Thursday

আসন্ন বান্দরবান পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার মেয়র পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

সাধারণ (পুরুষ) ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০ জন। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন।


জানা যায়, বান্দরবান সদর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ প্রার্থী ইসলাম বেবী, বিএনপি’র প্রার্থী জাবেদ রেজা (বর্তমান পৌর মেয়র), জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান বিপ্লব।

 

সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন।


এর মধ্যে বান্দরবান সদর পৌরসভার ১নং ওয়ার্ডে শামসুল ইসলাম, আবুল খায়ের, ফরিদুল আলম, সুকুমার চন্দ্র শীল। ২নং ওয়ার্ডে আবদুল শুক্কুর, মো: আলী। ৩নং ওয়ার্ডে অজিত কান্তি দাস, ফোরকান, মহরম আলী, জসিম উদ্দিন। ৪নং ওয়ার্ডে দিলীপ কুমার বড়ুয়া, রাজু কর্মকার, মো: সোলাইমান। ৫নং ওয়ার্ডে মংমংসিং মার্মা, থুইসিং মার্মা। ৬নং ওয়ার্ডে সৌরভ দাস শেখর, আইয়ুব খান। ৭নং ওয়ার্ডে ইউসূফ আলী শিকদার, শামসুল হক সামু, শামীম হোসেন, মো: জলীল। ৮নং ওয়ার্ডে হাবীবুর রহমান খোকন, সাইদুল আলম, জাফর উল্লাহ। ৯নং ওয়ার্ডে মো: সেলিম রেজা, মো: শাহজাহান, মো: ফরিদুল আলম, মো: আবুল কালাম, পরিমল দাশ, মো: মনসুর আলম সাগর।


পৌর নির্বাচনে বান্দরবান সদর পৌরসভার ১নং (১,২ ও ৩নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন প্রার্থী। এরা হলেন, উজলা তঞ্চঙ্গ্যা, ফেরদৌস আক্তার, খুরশিদা আক্তার। ২নং (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরা হলেন, সালেহা বেগম ও শাহিনা আক্তার। ৩নং (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন প্রার্থী। এরা হলেন, জোহরা বেগম, রাহিমা বেগম ও গীতা রাণী দে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ