• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামা পৌর সভায় মেয়র ৩,কাউন্সিলর ২৯, সংরক্ষিত ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2015   Thursday

আসন্ন বান্দরবানের লামা পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার মেয়র পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

সাধারণ (পুরুষ) ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩জন। 

 

জানা যায়, আসন্ন পৌর সভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার লামা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী জহিরুল ইসলাম, বিএনপি’র প্রার্থী আমির হোসেন (বর্তমান পৌর মেয়র), জাতীয় পার্টির প্রার্থী ফরিদ উদ্দিন।

 

সাধারণ সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৯জন। সংরক্ষিত আসনে  মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩জন।


সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বশির আহাম্মদ, বাবুল দাশ, মোঃ আবু তাহের, ২নং ওয়ার্ডে মোহাম্মদ মুমিনুল ইসলাম, মোঃ হোসেন বাদশা, ৩নং ওয়ার্ডে মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সাইফুদ্দিন, ৪নং ওয়ার্ডে মোঃ রফিক, মোঃ আনোয়ার পারভেজ, ৫নং ওয়ার্ডে আবু সালাম, মোঃ আবুল হোসেন, মোঃ রাছেল, জহির আহাম্মদ, সুবল বড়ুয়া, ৬নং ওয়ার্ডে মমতাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ ফজর আলী, ৭নং ওয়ার্ডে মোঃ কামাল উদ্দিন, মোঃ সোহরাব হোসেন, মোঃ আজিম, ৮নং ওয়ার্ডে মোঃ ইউছুপ আলী, মোঃ আমিনুল ইসরাম, মোঃ শাহ জাহান, মোঃ আলাউদ্দিন ও ৯নং ওয়ার্ডে মংহ্লাচিং মার্মা, মোঃ হাবিল মিয়া, উশেই থোয়াই মার্মা, মোঃ ফরিদ মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।


সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১,২ ও ৩নং ওয়ার্ড থেকে মিলকী রানী দাশ, শ্যামলী বিশ্বাস, জাহেদা বেগম, রোকেয়া বেগম, সাকেরা বেগম, ৪, ৫, ও ৬নং ওয়ার্ড থেকে শাহানাজ পারভীন, মরিয়ম বেগম, ছপুরা খাতুন, জোসনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে জাহানারা বেগম, মাউ মারমা, মাজেদা বেগম ও পারেছা বেগম।


লামা পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ শফিকুর রহমান, মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারন কাউন্সিলর পদে সর্বশেষ সর্বমোট ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ