• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌর মেয়র প্রার্থী ৮জন,কমিশনার ৪৮ জন,সংরক্ষিত ৭জনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2015   Thursday

পৌরসভা নির্বাচনের মনোয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার রাঙামাটি পৌর সভায় মেয়র প্রার্থী হিসেবে ৮ জন এবং সাধারন কমিশনার পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ৭ জন প্রার্থী উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার রাঙামাটি পৌর সভায় মেয়র প্রার্থী হিসেবে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপি প্রার্থী ও বর্তমান রাঙামাটি পৌর সভা মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জাতীয় পার্টি প্রার্থী শিবু প্রসাদ মিশ্র,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা.গঙ্গামানিক চাকমা,জেলা আওয়ামলীগের সদস্য ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব,যুবলীগের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান দীপু, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক অমর কুমার দে এবং জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও বর্তমান কমিশনার রবিউল আলম রবি।

 

এছাড়া মোট ৯টি ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসেবে ৪৮ জন এবং সরক্ষিত ওয়ার্ডের ৭জন মহিলা কমিশনার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রির্টানিং কর্মকর্তা মোঃ মোস্তফা জামান জানান, মনোয়নপত্র দাখিলের শেষ দিনে রাঙামাটি পৌর সভায় মেয়র প্রার্থী হিসেবে রাজনৈতিক দল থেকে ৩ জনসহ মোট ৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

 

এছাড়া কমিশনার প্রার্থী হিসেবে ৪৮ জন এবং সরক্ষিত মহিলা ওয়ার্ডের ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ