• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামা পৌরসভার আওয়ামীলীগের মেয়র প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2015   Saturday

লামা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে শনিবার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জহিরুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের সাথে এক মত-বিনিময় করেন।

 

লামা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন, লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম। মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। 

 

উপস্থিত ছিলেন রিপোর্টার্স লামা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র  তাজুল ইসলাম(সাংবাদিক), রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ করিম বি.কম, দৈনিক ইনকিলাবের লামা প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম, রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক গিরিদর্পন ও কক্সবাজার প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবুল কাসেম, ক্রাইম বিচিত্রা প্রতিনিধি হারুণ অর-রশীদ, দৈনিক দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি শাহাব উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের ফটোগ্রাফার মোঃ সালা উদ্দিন সহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী।

 

মেয়র প্রার্থী জহিরুল ইসলাম বলেন, নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের শৃঙ্খলা ফিরে আনেন। এলাকার সম্ভাবনা, উন্নয়ন, পচাৎপদ জনগোষ্ঠী অধিকার নিয়ে লেখার আহবান জানিয়ে লামা পৌর বাসির কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

লামা পৌরবাসী এবার তাকে নির্বাচিত করলে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সহায়তায় লামা পৌরসভাকে আধুনিক একটি পৌরসভা উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেবেন।

 

তিনি পৌরসভার বিদ্যামান পয়-নিস্কাসন সমস্যা সমাধান, জলাবদ্ধতা নিরসন, পানি সংকট নিরসন, বিদ্যুতায়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বিনোদন সুবিধা সৃষ্টিতে পার্ক, থিয়েটার ও পর্যটন নির্মান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বৃদ্ধির মধ্যে দিয়ে লামা পৌরবাসীর সেবা করে যাবেন আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ