• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ১ ও মহিলা কাউন্সিলর ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2015   Saturday

শনিবার পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পদে এক জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

মেয়র প্রার্থীর মধ্যে  মনোনয়পত্রে তথ্য ভূল থাকায় মুজিবুর রহমান দীপু এবং  মহিলা কাউন্সিলদের মধ্যে শ্যামলী ত্রিপুরা ও আয়েশা আক্তারের মনোনয়নপত্রে ভূল তথ্য দেয়ায় বাতিল বলে গন্য করা হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাচাই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মো. মোস্তফা জামান এ ঘোষণা দেন।  এসময় রাঙামাটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও প্রতিনিধিরা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

রির্টানিং কর্মকর্তা বলেন, রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আট জন প্রার্থী। এ মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া যুবলীগের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান দিপুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তাদের মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

জানা যায়, মেয়র প্রার্থী মুজিবুর রহমান দীপু’র একশজনের স্বাক্ষরিত সমর্থকের তালিকায় একজনের আইডি কার্ডের নম্বর সঠিক না হওয়ায় এবং  মহিলা কাউন্সিলদের মধ্যে শ্যামলী ত্রিপুরার শিক্ষাগত যোগ্যতার সনদ না দেয়ায় ও  আয়কর সনদপত্র জমা না দেয়ায় আয়েশা আক্তারের মনোনয়নপত্র বাতিল বলে গন্য করা হয়েছে।

 

৭ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধঃ

রাঙামাটি  পৌর সভা নির্বাচনে ৭জন মেয়র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টো, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গা মানিক চাকমা, আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধূরী, জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিবু প্রসাদ মিশ্র, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব, অমর কুমার দে, রবিউল আলম রবি । 

 

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর  প্রার্থীর ৬জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। তারা হলেন, ১ নং ওয়ার্ডের  ছালেহা আক্তার, রুপসী দাশগুপ্ত, ২নং ওয়ার্ডের সোমা বেগম  এবং  ৩নং ওয়ার্ডের মোহিতা দেওয়ান, জুবাইতুন নাহার।

 

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মো. মোস্তফা জামান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে তারা রির্টানিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন। তবে এ সুযোগ মাত্র তিন  রয়েছে। তিন দিনের মধ্যে আপিল আবেদন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ