• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবান পৌর নির্বাচনে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

বান্দরবান পৌর সভা নির্বাচনে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১৩টি ভোট কেন্দ্রে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম স্ব-স্ব ভোট কেন্দ্রে পৌছে গেছে।

 

এবার বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

উল্লেখ্য, বান্দরবান পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২৬ হাজার ৬৪৭ জন। 

 

বান্দরবান পৌর সভা নির্বাচনে  মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী,বিএনপি প্রার্থী জাবেদ রেজা এবং জাতীয় পাটি মিজানুর রহমান বিপ্লব।

 

কাউন্সির পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে শামসুল আলম(আ’লীগ), আবুল খায়ের(বিএনপি), ফরিদুল আলম(স্বতন্ত্র) ও  সুকুমার শীল (স্বতন্ত্র)। ২নং ওয়ার্ড বালাঘাটা-আব্দুল শুক্কুর(আ’লীগ) ও মোঃ আলী (বিএনপি)। ৩নং ওয়ার্ড কালাঘাটা-অজিত কান্তি দাশ(আ’লীগ), মোঃ জসিম উদ্দিন (বিএনপি), মোঃ ফোরকান (স্বতন্ত্র)। ৪নং ওয়ার্ড বান্দরবান বাজার এলাকা-দিলিপ বড়–য়া (আ’লীগ), মোঃ সোলায়মান (জামায়াত), রাজু কর্মকার(স্বতন্ত্র)। ৫নং ওয়ার্ড মধ্যম পাড়া,উজানী পাড়া ও জাদী পাড়ার মং মং সিং (আ’লীগ), থুই সিং প্রু  লুবু (বিএনপি)। ৬নং নং ওয়ার্ড ফায়ার সার্ভিস, ষ্টেডিয়াম.বনরুপা পাড়া ও নিউগুলশান এলাকা- সৌরভ দাশ শেখর (আ’লীগ) মোঃ আইয়ুব খান (বিএনপি)। ৭নং ওয়ার্ড আর্মি পাড়া-মোঃ ইউসুফ আলী সিকদার (আ’লীগ), মোঃ শামীম হোসেন (বিএনপি), সামসুল হক সামু (স্বতন্ত্র)। ৮নং ওয়ার্ড মেম্বার পাড়া ও হাফেজ ঘোনা-হাবিবুর রহমান খোকন (আ’লীগ), মোঃ সাইদুল আলম (বিএনপি) ও মোঃ জাফর উল্লাহ (স্বতন্ত্র)।  ৯নং ওয়ার্ড বাসষ্টেশন, কাশেম পাড়া ও যৌথ খামার এলাকা-মোঃ সেলিম রেজা (আ’লীগ), ফরিদুল আলম (বিএনপি), মোঃ শাহজাহান (স্বতন্ত্র), আবুল কালাম (স্বতন্ত্র), পরিমল দাশ (স্বতন্ত্র) ।

 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন-১,২,৩নং ওয়ার্ডে উজ্বলা তংচঙ্গ্যা (আ’লীগ), ফেরদৌস আক্তার (স্বতন্ত্র) ও খুরশিদা আক্তার (বিএনপি)। ৪,৫,৬ নং ওয়ার্ডে সালেহা বেগম (আ’লীগ) ও শাহিন আক্তার (বিএনপি)। ৭,৮,৯ নং ওয়ার্ডে জোহরা বেগম চৌধুরী (আ’লীগ) ,গীতা রানী দে (বিএনপি) ও মোছাম্মৎ রাহিমা বেগম(স্বতন্ত্র)।

 

এদিকে, বান্দরবান পৌরসভায় ভোট গ্রহনের লক্ষে  ১২টি ভোট কেন্দ্রে মঙ্গলবার নির্বাচনী যাবতীয় সামগ্রী প্রদান সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তরা ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম গ্রহন করে পুলিশ ও আনসার সদস্যদের  কড়া প্রহরায় স্ব-স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। 

 

জেলা রির্টানিং কমকর্তা মোঃ আবু জাফর জানান, নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের যাবতীয় প্রস্তুত সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী কাজের ভোটের সামগ্রী পাঠানো শেষ হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ