• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামা পৌর সভায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে!

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

বুধবার লামা পৌরসভা নর্বাচনকে ঘিরে লামা পৌর এলাকায় চকরিয়া, কক্সবাজার ও লোহাগাড়ার উপজেলার বহিরাগতদের আনাগোনা বেড়েছে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে অনেকে খুনি, মামলার পলাতক আসামী ও রোহিঙ্গা সন্ত্রাসী। 

একাধিক সূত্রে জানা গেছে, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে মধুঝিরি মার্মা মাষ্টার পাড়ায় বহিরাগত অনেক লোকজন বেড়াতে আসার বাহানা দেখিয়ে অবস্থান করছে। লামা পৌরসভার ২নং ওয়ার্ড সীমান্তবর্তী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি মাইজ পাড়া এলাকায় শতাধিক বহিরাগত লোকজন অবস্থান করছে বলে এলাকাবাসী জানিয়েছে।


অপরদিকে লামা পৌর শহরের আবাসিক হোটেল ও গেষ্ট হাউজগুলোতে পর্যটক সেজে আসা বহিরাগত লোকজন অবস্থান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাদের অনেককে রাতের বেলায় লামা পৌর শহরের অলিগলি ও গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেও দেখা গেছে। হঠাৎ করে পৌর শহরের বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন ও ভোটাররা শংকায় রয়েছেন বলে জানিয়েছেন।


বিষয়টি নিয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, আমাদের কাছে এধরনের কোন তথ্য নাই। তবে বহিরাগত লোক যেন পৌর এলাকায় প্রবেশ করতে না পারে সে জন্য ইতিমধ্যে চেকপোষ্ট বসানো হযেছে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, নির্বাচনী এলাকায় বহিরাগত লোকজন থাকার সুযোগ নেই। র‌্যার, পুলিশ ও বিজিবিকে নির্দেশ দেওয়া আছে যদি বহিরাগত কোন ব্যাক্তি থেকে থাকে তাদেরকে গ্রেফতার করা হবে।


উল্লেখ্য, এবারের লামা পৌর নির্বাচনে মেয়র কাউন্সিলর সহ মোট ৪৫জন প্রার্থী নিয়ে ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ১১ হাজার ৪৪৯ জন ভোটার ভোট দেবে। পৌর নির্বাচনের ২নং ও ৬নং ওয়ার্ড কেন্দ্র ২টি পরিবর্তন নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে এলাকায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ