• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়ি পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

খাগড়াছড়ির দুইটি পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সমাপ্ত করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সকল ভোট কেন্দ্রেই নির্বাচন কর্মকর্তারা অবস্থান করছেন। মঙ্গলবার দুপুরে প্রশাসন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছে।

 

পর্যালাচনা সভায় জেলা প্রশাসক জানান, জেলার দুইটি পৌর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

 

পর্যালোচনা সভায় জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবির ৬টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ১৩টি ভ্রাম্যমান টহল দল ও র‌্যাবের টহল দলও মোতায়েন থাকবে। এ ছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ১৫ সদস্যের পুলিশ ও আনসার দল দায়িত্ব পালন করবেন।

 

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কোন কেন্দ্রই চিহ্নিত করা হয়নি। বরং প্রতিটি কেন্দ্রই প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খাগড়াছড়ি পৌরসভায় ৩৩ হাজার ৬১৯ জন ভোটার রয়েছে। তৎন্মধ্যে ১৯ হাজার ১২২ জন পুরুষ ও ১৪ হাজার ৪৯৭ জন মহিলা। ভোট কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষের সংখ্যা ৮৫টি।

 

মাটিরাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৭০ জন। এরমধ্যে ৮ হাজার ১৭১ জন পুরুষ, ৭ হাজার ৩৯৯ জন মহিলা। ভোট কেন্দ্র ৯টি ও ভোট কক্ষের সংখ্যা ৪৯টি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ