• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বিএনপি জেলা যুগ্ম সম্পাদক কে দল থেকে বহিস্কার

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে প্রতিপক্ষের প্রার্থীর পক্ষে কাজ করায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম বাদলকে বর্তমান পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিঃস্কার করা হয়েছে।

 

মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেওয়া হয়।

 

পত্রে বলা হয়, তাজুল ইসলাম দলকে ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে দলীয় একক প্রার্থীর বিপরীতে আওয়ামীলীগের একাংশের (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে ঢালাওভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে সাধারণ ভোটার ও বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

 

এ ছাড়াও গত কয়েকটি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে একই কাজ করেছেন। জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বারবার অনুরোধ করা সত্বেও তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটার ও দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন ও প্রার্থীর বিষয়ে ভোটার ও নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

 

নির্বাচনের স্বার্থে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদ ও দলের সাধারণ সদস্য পদ থেকে তাজুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ