• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে ২ পৌরসভায় আ’লীগের প্রার্থীর জয়

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2015   Wednesday

বান্দরবানের দুটি পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। জেলা সদর পৌরসভায় আ’লীগের মোহাম্মদ ইসলাম বেবী ও লামায় আ’লীগের জহিরুল ইসলাম জয়ী হয়েছেন। 

 

বান্দরবান সদর পৌরসভায় আ’লীগের প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী পেয়েছেন ৮ হাজার ৭০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান বিপ্লব পেয়েছেন ৪ হাজার ৪৯৮ ভোট। লামা পৌরসভায় আ’লীগের প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আমির হোসেন পেয়েছেন ২ হাজার ৬৭০ ভোট।


বান্দরবান পৌর সভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থী। লামা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থী। বান্দরবান ও লামায় মোট ২২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বান্দরবান সদরে ১৩ ও লামায় ৯টি ভোট কেন্দ্র। জেলা সদর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৬৪৭জন। লামা পৌরসভায় ভোটারের সংখ্যা ১১ হাজার ৪৪৯জন।


জেলা সদরে সংরক্ষিত আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং আসনে উজলা তঞ্চঙ্গ্যা, ২নং আসনে সালেহা বেগম ও ৩নং আসনে রাহিমা বেগম। সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে আবু খায়ের, ২নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ডে অজিত দাশ, ৪নং ওয়ার্ডে দীলিপ কুমার বড়–য়া, ৫নং ওয়ার্ডে থুইসিংপ্রু মার্মা (লবু), ৬ নং ওয়ার্ডে সৌরভ দাশ, ৭ নং ওয়ার্ডে সামশুল ইসলাম সামু, ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ আবুল কালাম।


লামা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে ফরিদ আহামদ, ২নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন বাদশা, ৩নং ওয়ার্ডে সাইফুদ্দিন আহামদ, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ রফিক, ৫নং ওয়ার্ডে আবু সালাম, ৬নং ওয়ার্ডে জাকের হোসেন, ৭নং ওয়ার্ডে মোঃ কামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে মোঃ ইউছুপ ও ৯নং ওয়ার্ডে মোঃ হাবিল মিয়া। সংরক্ষিত আসনের ১,২,৩নং ওয়ার্ডে সাকেরা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে জোসনা বেগম ও ৭,৮,৯নং ওয়ার্ডে জাহানারা বেগম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ