• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান জেএসএস’র সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2015   Wednesday

রাঙামাটি পৌর নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি, এেজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া,হামলাসহ ইত্যাদি অভিযোগ এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা।

 

বুধবার রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ প্রত্যাখানের ঘোষনা দেন।


এসময় জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা,ত্রিজিনাদ চাকমা, পিসিপির সভাপতি বাচ্চু চাকমা,রিমিতা চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ডাঃ গঙ্গামানিক চাকমা অভিযোগ করে আরও বলেন, রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো: আকবর হোসেন চৌধুরীর সমর্থকদের দ্বারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উপর হামলা, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি, প্রতিপক্ষ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ইত্যাদি চরম অনিয়মের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে।


তিনি বলেন,আওয়ামীলীগের মেয়র প্রার্থীর সমর্থকরা পূর্ব-পরিকল্পনা অনুসারে এ হামলা, কেন্দ্র দখল, ভোট বাক্স ছিনতাই, পাইকারী জাল ভোট প্রদান করে। তারা পূর্ব পরিকল্পনা অনুসারে ভোটের আগের দিন বিভিন্ন উপজেলা থেকে শত শত লোক এনে রাঙামাটিতে জড়ো করে রাখে। কেন্দ্রগুলো ঝূঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠালেও কোন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


তিনি ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, কর্মীদের উপর হামলা ইত্যাদি নির্বাচনী আচরণবিধি পরিপন্থী মধ্য দিয়ে অনুষ্ঠিত রাঙামাটি পৌরসভার নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যানের ঘোষনা দেন। পাশাপাশি তিনি নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার তীব্র প্রতিবাদ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ