• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

চিৎমরম ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2016   Sunday

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিলন বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফজলুল কাদের মানিক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক মো: একরামুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন, চিৎমরম ইউনিয়ন আ’লীগ সভাপতি নেথোয়াই মারমা, সাধারণ সম্পাদক মিলন কান্তি বিশ^াস। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ক্যজলা মারমা, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাঈনুল ইসলাম সুমন, ইমরান হোসেন ইমু, মাঈনুদ্দিন, মো: সোহেল, মো: হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব মো: ইব্রাহিম খলিল।

 

প্রধান অতিথির বক্তব্যে থোয়াইচিং মারমা বলেন, বর্তমান সরকারের কল্যানে আজ গহীন পার্বত্য এলাকার মানুষও ঘরে বসে ডিজিটাল সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন, পার্বত্য শান্তি চুক্তির পরও পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক ছিল না। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই আজ পার্বত্য এলাকার আনাচে কানাচে মোবাইল নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দূর্গম পাহাড়ের মানুষরা শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করছে।

 

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো: ইব্রাহিম খলিলকে সভাপতি ও মংসিউ মারমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ