• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে লামায় ৫০ কিলোমিটার সড়কে গণ-মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে  সোমবার লামায় গণ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা বাজার থেকে সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও প্লে­কার্ডসহ কয়েক হাজার সর্বস্তরের  নারী-পুরুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।

 

গণ-মানববন্ধন কর্মসূচি পরিচালনা কমিটি’র লামা উপজেলার সাধারণ সম্পাদক চংপাত ¤্রাে জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভুমি কমিশন গঠনের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ সীমান্তের ঘুনধুম থেকে উত্তর সীমান্তের দুদুকছড়া পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা ও ইউনিয়নের ৩০০ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন কর্মসুচির অংশ হিসেবে এই মানববন্ধন পালন করা হয়েছে।

 

তিনি আরও জানান, সরকার অণতিবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আরও বৃহত্তর কর্মসূচী ডাক দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ