• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বিলাইছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে পৃথক ভূমি কমিশন গঠনের  দাবিতে সোমবার জুরাছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে বিলাইছড়ি লঞ্চঘাট থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক হয়ে দীঘলছড়ির ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। 

 

গণ-মানববন্ধন  চলাকালে থানা সংলগ্ন বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা।

 

৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও সচেতন নাগরিক দীপায়ন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙামাটি  আসনের নির্বাচিত সাংসদের উপজেলা প্রতিনিধি শিপু চাকমা, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি চন্দ্রলাল চাকমা (রাহুল), ১২৭নং কেরনছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি সুনিক জ্যোতি তালুকদার, কার্বারী প্রতিনিধি মল্লিকা চাকমা প্রমুখ।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বে-আইনীভাবে পর্যটন গড়ে তোলা বন্ধ রাখা, রাঙামাটি মেডিকেল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখা,সমতলের সংখ্যালঘুদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি জানান। 

 

বক্তারা  যতদিন পর্যন্ত চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে আন্দোলন, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ