• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামার শিলেরতুয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Published: 25 Jan 2016   Monday

সোমবার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে শিলেরতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রুপসীপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার রমজান আলী, বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ বড়–য়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিরন বড়ুয়া সহ প্রমূখ। অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, অর্থের অভাবে আর কোন শিক্ষার্থীকে ঝরে পড়তে দেয়া হবেনা। সকলের সহায়তায় স্কুল পরিচালনা কমিটি দরিদ্র শিশুদের লেখাপড়া ব্যয় বহন করবে। অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, স্কুলে ছেলে-মেয়ে পাঠানোর দায়িত্ব আপনাদের আর তাদের মানুষ করার দায়িত্ব সরকারের পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির। অজয়পাড়া গাঁয়ে পিছিয়ে পড়া ও অনগ্রসর ছাত্র-ছাত্রীদের স্কুলমূখী করতে আগামীতেও এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে লামা রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন,শুধু ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পাঠালে হবে না, অভিভাবকদেরও সচেতন হতে হবে। বর্তমান সময়ে কর্মমূখী শিক্ষা অতীব প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়ার মধ্য দিয়ে অনেক ছেলে মেয়ে আজ আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখছে।

 

 

তিনি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্র স্কুলের শিক্ষার্থীরা আরো বেশী স্কুল মূখী হবে বলে মন্তব্য করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ