• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2016   Sunday

৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  রোববার  থেকে তিন দিন ব্যাপী রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সর্বস্তরের জনগণের মাঝে বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে আগ্রহস সৃষ্টির লক্ষে এ মেলার আয়োজন।

 

টেকসই উন্নয়নে চাইটেকসই প্রযুক্তি শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায়  তিন দিন ব্যাপী মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন।

 

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেনের সভপিতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্র,রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন,রাঙামাটি সরকাররি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা,রাঙামাটি রোটানি ক্লাবের সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ প্রমূখ। স্কুল, মাদ্রাসা,কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেলায় সর্বমোট ৩৫টি স্টল দেয়া হয়েছে। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আজ বিশ্ব জয় করা একেবারে সহজ উপায়। এ মেলায় বিজ্ঞানের বিভিন্ন বাস্তব কিছু তথ্য উপাত্ত নিয়ে স্টলে তোলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যা দেখে বুঝাযায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে হাতেকলমে জ্ঞান চর্চ্চা করতে পারবে। 

 

তিনি শির্ক্ষাীদের উদ্দেশ্য বলেন,আজ এ মেলায় যারা অংশ গ্রহন করেছেন আগামী দিনে তারা কেউ হবে বিজ্ঞানী আবার কেউ হবে প্রকৌশলী। তবে তার জন্য দরকার মেধা ও প্রজ্ঞা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ