• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকল সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শাস্তির বদলে পুরুস্কৃত!

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2016   Saturday

গেল বছর সেপ্টেম্বর মাসে রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যজনের নামে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়া বরকল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবকে শাস্তির বদলে পুরুস্কৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে পুরুস্কার হিসেবে ফেনীর পরশুরাম উপজেলায় পোস্টিং দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

একাধিক সূত্র জানায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় অন্যজনের নামে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেন বরকল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেব। এছাড়াও নিয়োগে ঘুষ আদায়, মোটা অংকের বিনিময়ে চাকরি নিশ্চিত করে দিতে নিজেই অন্য প্রার্থীর নামে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়াসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ ওঠে ওই সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। যা বিভিন্ন সংবাদপত্রেও ঢালাওভাবে প্রকাশ পায়।

 

তার বিরুদ্ধে তোলা ওইসব অনিয়ম-দূর্নীতির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। তদন্তে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়া স্বত্ত্বেও তাকে বরকল থেকে ফেনীর পরশুরামে বদলি করায় শাস্তির বদলে পুরস্কারমূলক বদলির আদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ।

 

ইতোমধ্যে বরকল থেকে ফেনীর পরশুরাম উপজেলায় পোস্টিং দেয়ার জন্য ছাড়পত্র দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এতে করে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও জনমনে বিস্ময় দেখা দিয়েছে।

 

এদিকে সুমন দেবের বদলি বিষয়টি জানাজানি হওয়ার পর বরকল উপজেলার অনেকে উপজেলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলা পরিষদ গিয়ে খোঁজ-খবর নেন। তাদের দাবী ওই শিক্ষা কর্মকর্তা বিভিন্ন জনকে চাকরি দেয়া এবং ধারের নামে টাকা আত্মসাৎ করেছেন। তাই বিষযটির সুরাহা না হওয়া পর্যন্ত তার বদলির আদেশ স্থগিত রাখতে মৌখিকভাবে অনুরোধ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি অভিযোগ করেছেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে।

 

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বরকল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবের বদলির বিষযটি নিশ্চিত করে জানান, গত ২১ জানুয়ারী সুমন দেবের বদলির বিষয়ে রাঙামাটি জেলা পরিষদ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এক্ষেত্রে তার কিছুই করার নেই। তবে এর আগে অন্যজনের নামে ভুয়া পরিক্ষার্থী হিসেবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়াসহ তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, বরকল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেব ২০১৫ সালেরর ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের অধীন প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জনৈক পরিতোষ চাকমার পক্ষে  কেন্দ্র ভূয়া পরিক্ষার্থী হিসেবে অংশ নেন সুমন দেব। পরীক্ষা চলাকালেই  পরীক্ষা হল রুমে ধরা পড়েন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ