• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকলের বিদ্যালয় পরিদর্শনের সময় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ে
পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন ছাড়া শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প নেই-ঊষাতন তালুকদারএমপি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2016   Saturday

রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। সকল উন্নয়নে শান্তি ছাড়া বিকল্প নেই। দেশের উন্নয়নের মূল  স্রোতধারার সাথে সংগতিপূর্ণ করে উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পার্বত্যঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

 

সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরেরা বলেন,সমতল অঞ্চলের উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে পার্বত্যঞ্চলে উন্নয়ন করতে হলে পার্বত্য চুক্তিকে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করা ছাড়া কোন বিকল্প নেই।

 

শনিবার বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের হাজাছড়া উচ্চ বিদ্যালয় ও মাইচছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শণকালে এলাকার গন্যমান্যদের সাথে মতবিনিময়  তিনি এসব কথা বলেন।

 

হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছিলেন সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চাকমা, সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি উৎপল চাকমা প্রমুখ। এসময়  বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সাংসদ উষাতন তালুকদার আরও বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বা দেশ উন্নয়নের উচ্চ শিখর আহরণ করতে পারে না। বর্তমান সরকার শিক্ষা, চিকিৎসাসহ নানা উন্নয়ন কর্মকান্ড সমতল অঞ্চল থেকে শুরু করে দূর্গম পার্বত্যঞ্চলে প্রসার ঘটাতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ