• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাইশারীতে দৈনিক প্রিয় চট্টগ্রামের শুভ যাত্রার উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2016   Monday

বান্দরবানের বাইশারীতে চট্টগ্রাম থেকে প্রকাশিত একমাত্র ট্যাবলয়েড দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার শুভ যাত্রা উপলক্ষে সোমবার  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার পর একই স্থানে শেষ হয়। বর্ণ্যাঢ র‌্যালীতে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আলম, বাইশারী কৃষি ব্যাংক কর্মকর্তা আনোয়ার কামাল, সাংবাদিক আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলম, উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ লতিফ, বিশিষ্টজন মোঃ আলম, মমতাজ আহমদ, ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনতা, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

 

এছাড়া র‌্যালীত্তোর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা বলেন, বিজয়ের চ্যালেঞ্জ নিয়ে শুভ যাত্রা করা চট্টগ্রামের একমাত্র ট্যাবলয়েড দৈনিক প্রিয় চট্টগ্রাম সফলতার সাথে কাজ করে পার্বত্য অঞ্চলের অবহেলিত জনপদ রাবার শিল্প নগরী বাইশারীর আপামর জনসাধারণের হৃদয় জয় করে নিবে। কোন বাঁধা বা চাপের মুখে মাথা নত করবে না।

 

এ সময় বক্তারা দৈনিক প্রিয় চট্টগ্রামের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক প্রিয় চট্টগ্রাম পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

 

অপরদিকে পৃথকভাবে দৈনিক সাঙ্গু পত্রিকার ৬ষ্ট বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাইশারী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদের নেতৃত্বে সকাল ১১ টায় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার পর একই স্থানে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনতা, স্কুল পড়–য়া শত শত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ