• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2016   Wednesday

বুধবার লামা পৌরসভার নতুন মেয়র মোঃ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিদায়ী ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ আলী আহাম্মদ আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন।

 

পৌরসভা মিলনায়তনে সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় লামা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আলী আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক লামা পৌরসভার প্রথম চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। অন্যান্যর সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মাসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

 

লামা পৌরসভা সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর লামা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় পৌর পরিষদের মেয়র হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১,২,৩নং ওয়ার্ড থেকে শাকেরা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড থেকে জো¯œা বেগম ও ৭,৮,৯নং ওয়ার্ড থেকে জাহানারা বেগম নির্বাচিত হয়। সাধারণ কাউন্সিলর হিসেবে ফরিদ উদ্দিন ১নং, মোঃ হোসেন বাদশা ২নং, মোঃ সাইফুদ্দিন ৩নং, মোঃ রফিক ৪নং, আবু ছালাম ৫নং, মোঃ জাকের হোসেন ৬নং, মোঃ কামাল উদ্দিন ৭নং, মোঃ ইউছুপ ৮নং ও মোঃ হাবিল মিয়া ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়।

 

দায়িত্ব গ্রহণকালে লামা পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহিরুল ইসলাম বলেন, অন্ধকারাচ্ছন্ন লামা পৌরসভাকে আলোকিত করতে মাষ্টারপ্লান করে উন্নয়ন করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেচিং এমপি লামা পৌরসভার উন্নয়নে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অতি স্বল্প সময়ে লামা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে সকলের সহায়তা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ