• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবান পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2016   Thursday

বৃহস্পতিবার বান্দরবান পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল ইসলাম পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ হাবিবুর রহমান পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা,সিনিয়ার সহকারী পুলিশ সুপার চম্পারানী সাহা,সিনিয়ার সহ কারী পুলিশ সুপার শামিমা আক্তার,সদও উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র মোঃ ইসলাম বেবী,মাসিক নীলাচলের সম্পাদক ইসলাম কোম্পানী।

 

স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায়। এসময় বান্দরবানের বহু গন্যমান্য ব্যক্তি,সরকারী কর্মকর্তা,উর্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজের  ছাত্রছাত্রীদের  মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান পাবলিক স্কুল এন্ড কলেজের মাষ্টার্স এবং অনার্স কোর্ষ চালু করলে সরকার সকল প্রকার সহযোগীতা প্রদান করা হবে।

 

তিনি আরও বলেন এ স্কুল এন্ড কলেজের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থাপনা নির্মানের জন্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করা হয়েছে।

 

তিনি বলেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের গর্ব সোনার বাংলা গড়ার কারিগর হিসাবে দেশ বিদেশে ছড়িয়ে ছিঠিয়ে গিয়ে দেশের উন্নয়ন ও সুনাম অর্জনে কাজ করবে।

 

ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল ইসলাম বলেন এ প্রতিষ্ঠানটি জনগনের,জনগনের ছেলে-মেয়রা এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের সুনাম বয়ে আনবে। সেকারনে বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলের সহযোগিতাা তিনি এক্ষান্তভাবে কমনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ